লাইব্রেরি ও মেম্বারশিপ সম্পর্কে সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর।
লাইব্রেরি কখন খোলা থাকে?
প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা — সপ্তাহে ৭ দিন, সারা বছর।
লাইব্রেরির ঠিকানা কোথায়?
৫/এ, কাজী রিয়াজ উদ্দিন রোড, লালবাগ গার্ডেন, ঢাকা — লালবাগ শাহী মসজিদের পাশে, পোস্তার ঢাল। লালবাগ ও আজিমপুর দুই এলাকা থেকেই সহজে আসা যায়।
ফ্রি ট্রায়াল কি পাওয়া যায়?
হ্যাঁ। নতুন শিক্ষার্থীদের জন্য ৩ দিনের সম্পূর্ণ ফ্রি ট্রায়াল রয়েছে — পরিবেশ দেখে তারপর সিদ্ধান্ত নিন। ট্রায়ালের জন্য 01740-224272 নম্বরে যোগাযোগ করুন।
Fixed ও Floating আসনের পার্থক্য কী?
Fixed আসন সম্পূর্ণ আপনার — প্রতিদিন একই আসনে বসবেন, অন্য কেউ ব্যবহার করবে না। Floating আসনে প্রতিদিন খালি থাকা যেকোনো আসনে বসতে হয়, মাসিক ফি তুলনামূলক কম।
ছাত্রীদের জন্য আলাদা ব্যবস্থা আছে কি?
হ্যাঁ। মহিলা শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ আলাদা বসার ব্যবস্থা এবং নামাজ পড়ার সুব্যবস্থা রয়েছে।
মাসিক ফি কীভাবে পরিশোধ করব?
রিসেপশনে নগদ, বিকাশ, নগদ (Nagad), রকেট বা ব্যাংক ট্রান্সফারে পরিশোধ করা যায়। প্রতিটি পেমেন্টের জন্য রসিদ দেওয়া হয়।
ভর্তির জন্য কী কী কাগজপত্র লাগবে?
একটি বৈধ পরিচয়পত্র (NID, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা স্টুডেন্ট আইডি) এবং একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি। ভর্তির সময় স্টাফ কাগজপত্র যাচাই করবেন।
নিজের ল্যাপটপ ও বই আনা যাবে?
অবশ্যই। নিজের বই, নোট ও ল্যাপটপ আনতে পারবেন। সকল সদস্যের জন্য উচ্চগতির WiFi রয়েছে এবং লোডশেডিংয়ে বিদ্যুৎ ব্যাকআপ চালু থাকে।
সাইকেল বা মোটরবাইক রাখার ব্যবস্থা আছে?
হ্যাঁ, লাইব্রেরি প্রাঙ্গণে সাইকেল ও মোটরবাইক পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। পুরো এলাকা ২৪/৭ সিসিটিভি নজরদারিতে থাকে।
সিকিউরিটি অ্যাডভান্স কি ফেরতযোগ্য?
হ্যাঁ। ভর্তির সময় নেওয়া ফেরতযোগ্য সিকিউরিটি অ্যাডভান্স সদস্যপদ শেষে বকেয়া (যদি থাকে) বাদ দিয়ে ফেরত দেওয়া হয়।
উত্তর খুঁজে পাননি?
সরাসরি ফোন করুন 01740-224272 — আমরা সাহায্য করতে প্রস্তুত।